যেভাবে কাজ করে

প্রথম কথা থেকে পুরোপুরি চালু — পাঁচ ধাপে

সফটওয়্যার কেনার পর ঠিক কী কী হয়, কোন কাজটা কে করে আর কতটুকু সময় লাগে — লুকোছাপা ছাড়া পুরোটা এখানে লেখা আছে।

পাঁচ ধাপ

শুরু থেকে চালু পর্যন্ত

প্রতিটি ধাপে আপনার কাজ কোনটা আর আমাদের কাজ কোনটা, আলাদা করে লেখা আছে। বেশির ভাগ ভারী কাজ আমাদের দিকেই।

  1. ০১ডেমো ও আলোচনা

    ৩০–৪৫ মিনিট

    আগে দেখে নিন, তারপর সিদ্ধান্ত। আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী সফটওয়্যারটা চালিয়ে দেখানো হয় — কোনো স্লাইড নয়, আসল স্ক্রিন। এই ধাপে কোনো টাকা লাগে না এবং কোনো বাধ্যবাধকতাও তৈরি হয় না।

    আপনার কাজ

    • ডেমো ফর্মে প্রতিষ্ঠানের তথ্য দিন
    • কোন কাজগুলো এখন সবচেয়ে ঝামেলার, সেটা বলুন

    আমাদের কাজ

    • আপনার প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী দেখানো
    • কোন মডিউল লাগবে আর কোনটা লাগবে না, বলে দেওয়া
    • আপনার শিক্ষার্থী সংখ্যায় খরচ কত হবে তার হিসাব
  2. ০২প্যাকেজ নির্বাচন ও অ্যাকাউন্ট চালু

    পেমেন্ট নিশ্চিত হওয়ার পর সাধারণত একই দিনে

    শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী প্যাকেজ ঠিক হয় — ফিচার সব প্যাকেজেই এক, শুধু দাম বদলায়। বার্ষিক নিলে ২০% ছাড়। বিকাশ, নগদ বা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট, প্রতিটির বিপরীতে ইনভয়েস।

    আপনার কাজ

    • প্যাকেজ ও মেয়াদ বেছে নিন
    • পেমেন্ট করুন (বিকাশ / নগদ / ব্যাংক)

    আমাদের কাজ

    • প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খুলে দেওয়া
    • অ্যাডমিন লগইন বুঝিয়ে দেওয়া
    • ইনভয়েস ও বিলিং হিসাব চালু করে দেওয়া
  3. ০৩তথ্য সেটআপ ও পুরোনো ডেটা তোলা

    প্রতিষ্ঠানের আকার ও পুরোনো ডেটার পরিমাণ অনুযায়ী

    এই ধাপটাই সবচেয়ে বড়, তাই এখানেই আমরা সবচেয়ে বেশি হাত লাগাই। প্রতিষ্ঠানের নাম, EIIN, ক্লাস-শাখা, শিক্ষক তালিকা, ফি-এর কাঠামো — সব একবার বসে গেলে বাকি সব কাজ এর ওপর দাঁড়ায়।

    আপনার কাজ

    • ক্লাস, শাখা ও বিষয়ের তালিকা দিন
    • শিক্ষক ও শিক্ষার্থীর তথ্য যেভাবে আছে সেভাবেই দিন
    • ফি-এর কাঠামো ও পরিমাণ জানিয়ে দিন

    আমাদের কাজ

    • প্রতিষ্ঠানের প্রোফাইল ও মডিউল সাজিয়ে দেওয়া
    • আপনার দেওয়া তালিকা থেকে ডেটা তুলে দেওয়া
    • তোলার পর মিলিয়ে দেখা — সংখ্যা ঠিক আছে কি না
  4. ০৪শিক্ষক ও স্টাফদের ট্রেনিং

    চালুর আগে, প্রয়োজনে একাধিক সেশনে

    সফটওয়্যার যত ভালোই হোক, শিক্ষকরা না পারলে কাজে আসে না। ট্রেনিং হয় যে যেটা করবেন সেটা ধরে — শ্রেণিশিক্ষককে হাজিরা ও মার্ক এন্ট্রি, অফিসকে ফি ও নোটিশ, প্রধান শিক্ষককে রিপোর্ট। পুরো ইন্টারফেস বাংলায়, তাই ইংরেজি জানার দরকার নেই।

    আপনার কাজ

    • কারা কোন কাজ করবেন ঠিক করে দিন
    • ট্রেনিংয়ের জন্য একটা সময় বের করুন

    আমাদের কাজ

    • ভূমিকা অনুযায়ী আলাদা ট্রেনিং
    • প্রতিটি অ্যাকাউন্ট খুলে অনুমতি বসিয়ে দেওয়া
    • হাতে রাখার মতো সহজ বাংলা নির্দেশিকা
  5. ০৫চালু, তারপর পাশে থাকা

    চলমান

    চালু হওয়ার দিনটাই শেষ নয়, সেখান থেকেই আসল ব্যবহার শুরু। প্রথম কয়েক সপ্তাহে প্রশ্ন বেশি আসে — সেটাই স্বাভাবিক, এবং তখনই সাপোর্ট সবচেয়ে বেশি দরকার হয়।

    আপনার কাজ

    • প্রতিদিনের কাজ সফটওয়্যারেই করুন
    • অভিভাবকদের অ্যাপ ও SMS-এর কথা জানিয়ে দিন

    আমাদের কাজ

    • ২৪/৭ টেকনিক্যাল সাপোর্ট
    • প্রতিদিন স্বয়ংক্রিয় ক্লাউড ব্যাকআপ
    • নতুন ফিচার এলে বাড়তি খরচ ছাড়াই যোগ হওয়া

শুরু করার ৭ দিনের মধ্যে ব্যবহার করে পছন্দ না হলে টাকা ফেরত — তাই প্রথম ধাপে ঝুঁকি নিয়ে ভাবার দরকার নেই।

একটা সাধারণ দিন

ক্লাসরুম থেকে অভিভাবকের ফোন পর্যন্ত

সকালের হাজিরা থেকে অফিসের ফি — প্রতিটা ঘটনার খবর অভিভাবক নিজে থেকেই পেয়ে যান। নিচের দৃশ্যগুলো সফটওয়্যারের আসল স্ক্রিন আর আসল নোটিফিকেশন দেখে বানানো।

প্রত্যেক শিক্ষার্থীর পাশে চারটা অপশন — Present, Absent, Late, Half Day। অনুপস্থিতির কারণও সাথে লিখে রাখা যায়।Absent, Late বা Half Day সেভ হওয়ামাত্র অভিভাবকের MedhaKit অ্যাপে নোটিফিকেশন চলে যায় — কাউকে ফোন করে জানাতে হয় না।শিক্ষার্থীর ইনভয়েস খুলে Record Payment। পুরো টাকা জমা হলে ইনভয়েস সাথে সাথে Paid হয়ে যায়।ইনভয়েস নম্বরসহ পেমেন্টের খবর অভিভাবকের ফোনে পৌঁছে যায়, আর অ্যাপে জমা থাকে।

এই স্বয়ংক্রিয় নোটিফিকেশনগুলো স্কুল চাইলে সেটিংস থেকে বন্ধ রাখতে পারে। এগুলো যায় অভিভাবকের MedhaKit অ্যাপে, তাই অভিভাবকের ফোনে অ্যাপটা থাকতে হয়; SMS আলাদাভাবে পাঠানো যায়।

চালু হওয়ার পরে

যেগুলো চলতেই থাকে

এগুলোর জন্য আলাদা করে কিছু বলতে বা দিতে হয় না।

২৪/৭ টেকনিক্যাল সাপোর্ট

ফোন, হোয়াটসঅ্যাপ বা ড্যাশবোর্ডের সাপোর্ট টিকিট — যেভাবে সুবিধা।

প্রতিদিন ব্যাকআপ

ক্লাউডে স্বয়ংক্রিয় ব্যাকআপ, ডাটাবেস এনক্রিপ্ট করা অবস্থায়।

নতুন ফিচার বিনামূল্যে

নতুন মডিউল বা উন্নতি এলে চালু প্যাকেজেই যোগ হয়, আলাদা দাম নেই।

নিজের SMS গেটওয়ে

নিজের BulkSMSBD অ্যাকাউন্ট যুক্ত করুন — SMS-এর রেট আপনার হাতেই থাকে।

আপনার প্রতিষ্ঠানে এটা কেমন দাঁড়াবে দেখে নিন

ডেমোতে আপনার প্রতিষ্ঠানের ধরন ধরেই দেখানো হয়, আর তখনই বলে দেওয়া যায় সেটআপে কতটুকু সময় লাগবে।