আমাদের সম্পর্কে

বাংলাদেশের প্রতিষ্ঠানের জন্য, বাংলাদেশ থেকেই

MedhaKit একটি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার — এখানকার স্কুল, কলেজ, মাদরাসা ও কোচিং সেন্টার যেভাবে চলে, ঠিক সেভাবেই বানানো। বাইরের কোনো সফটওয়্যারের বাংলা অনুবাদ নয়।

কেন

যে সমস্যাগুলো থেকে শুরু

বাংলাদেশের বেশির ভাগ প্রতিষ্ঠানে কাজগুলো হয়ই — শুধু হয় খাতায়, আলাদা আলাদা রেজিস্টারে, আর একই তথ্য বারবার লিখে। সমস্যাটা পরিশ্রমের নয়, পরিশ্রমটা কোথায় যাচ্ছে তার।

একই তথ্য বারবার লেখা

ভর্তির খাতায় একবার, হাজিরার খাতায় একবার, ফি-এর খাতায় আরেকবার। একটা ভুল হলে সেটা কোথায় ঢুকেছে খুঁজে বের করাই কষ্ট।

ফলাফলের মৌসুমে রাত জাগা

নম্বর যোগ, গড়, মেরিট লিস্ট, মার্কশিট — হাতে করতে গিয়ে যত সময় যায়, তার বেশির ভাগই হিসাব মেলাতে।

অভিভাবক জানেন না

সন্তান স্কুলে গেছে কি না, ফি বাকি আছে কি না, পরীক্ষা কবে — জানতে হলে প্রতিষ্ঠানে আসতে হয় বা ফোন করতে হয়।

তথ্য একজনের কাছেই

কোন ক্লাসে কতজন, কত টাকা আদায় হয়েছে — প্রধান শিক্ষকের জানতে হলে কাউকে জিজ্ঞেস করতে হয়, নিজে দেখে নেওয়ার উপায় নেই।

আমরা কী বানাই

দুটি আলাদা সার্ভিস

একটা প্রতিষ্ঠানের ভেতরের কাজ সামলায়, আরেকটা বাইরের চেহারা। যেটা দরকার সেটাই নেওয়া যায়, দুটোও নেওয়া যায়।

ম্যানেজমেন্ট সফটওয়্যার

ভর্তি, হাজিরা, রুটিন, পরীক্ষা ও ফলাফল, ফি ও অ্যাকাউন্টস, নোটিশ, লাইব্রেরি — সবকিছু এক জায়গায়। সাথে অভিভাবক ও শিক্ষার্থীর মোবাইল অ্যাপ।

ফিচার দেখুন

ওয়েবসাইট সার্ভিস

প্রতিষ্ঠানের নিজের ডোমেইনে ১৩ পেজের সম্পূর্ণ ওয়েবসাইট। কোডিং ছাড়াই নিজে লেখা, ছবি ও রং বদলানো যায়, আর ডোমেইনের মালিকানা থাকে প্রতিষ্ঠানের নামেই।

বিস্তারিত দেখুন

যেভাবে বানাই

যে কয়টা নিয়ম আমরা ভাঙি না

এগুলো বিজ্ঞাপনের বাক্য নয় — সফটওয়্যারটা খুললেই প্রতিটা যাচাই করে নিতে পারবেন।

বাংলা আগে, ইংরেজি পরে

পুরো ইন্টারফেস বাংলায়, এবং সেটা অনুবাদ করে বসানো নয় — এখানকার শব্দেই লেখা। যে শিক্ষক ইংরেজিতে স্বচ্ছন্দ নন, তাঁর জন্যও এটা সমান সহজ।

মোবাইল আগে

অভিভাবকরা ফোনে দেখেন, অনেক শিক্ষকও তাই। তাই ডিজাইন শুরু হয় ছোট স্ক্রিন থেকে, বড় স্ক্রিন তার পরে।

ডেটার মালিক প্রতিষ্ঠান

আপনার শিক্ষার্থীর তথ্য আপনার। আমরা রাখার দায়িত্বে, মালিকানায় নয় — এবং সার্ভিস ছাড়তে চাইলে তথ্য নিয়ে যেতে পারবেন।

দাম লুকিয়ে রাখি না

শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী দাম, প্ল্যান পেজেই ক্যালকুলেটর। "যোগাযোগ করুন" লিখে দাম আড়াল করার দরকার নেই।

যা নেই, তা আছে বলি না

যে ফিচার এখনো হয়নি সেটা ডেমোতেই বলে দেওয়া হয়। কেনার পরে হতাশ হওয়ার চেয়ে কেনার আগে জানা ভালো।

SMS-এর রেট আপনার হাতে

নিজের BulkSMSBD অ্যাকাউন্ট যুক্ত করে দেন, বিল যায় সরাসরি সেখানে। আমরা মাঝখানে বসে মার্কআপ নিই না।

প্রতিষ্ঠানের তথ্য

আমাদের খোঁজ

ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, বাংলাদেশ
ফোন ও হোয়াটসঅ্যাপ
+৮৮০ ১৮৫৯-১৯৩৫০৮
ইমেইল
medhakit@gmail.com
সেবা এলাকা · ভাষা
সারা বাংলাদেশ · বাংলা ও ইংরেজি

কথা বলে দেখুন, তারপর সিদ্ধান্ত

ডেমো সম্পূর্ণ ফ্রি এবং এতে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার প্রতিষ্ঠানের ধরন ধরেই দেখানো হবে।