মোবাইল অ্যাপ

শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকের হাতের মুঠোয় পুরো প্রতিষ্ঠান

MedhaKit ম্যানেজমেন্ট সফটওয়্যারের সঙ্গেই আসে মোবাইল অ্যাপ। ড্যাশবোর্ডে যে হাজিরা, ফলাফল, রুটিন, ফি আর নোটিশ তোলা হয়, প্রত্যেকে নিজের অংশটুকু দেখেন নিজের ফোনে — আলাদা কোনো খরচ ছাড়াই।

শিক্ষার্থী · অভিভাবক · শিক্ষকপুশ নোটিফিকেশনPDF মার্কশিট ও রসিদসব প্যাকেজে অন্তর্ভুক্ত
০:০০ / ২:২৩

কে কী করতে পারেন

একটি অ্যাপ, প্রত্যেকের জন্য আলাদা স্ক্রিন

লগইন করলেই অ্যাপ বুঝে নেয় আপনি শিক্ষার্থী, অভিভাবক না শিক্ষক — আর সেই অনুযায়ী নিজের মেনু, নিজের তথ্য দেখায়।

নিজের হাজিরা, ফলাফল, রুটিন আর ফি — নিজের ফোনে।

৭টি ফিচার
  • হোম ড্যাশবোর্ড

    আজকের ক্লাস, পরের পরীক্ষা, সাম্প্রতিক নোটিশ আর দরকারি শর্টকাট — এক স্ক্রিনে।

  • হাজিরার ক্যালেন্ডার

    মাসের প্রতিটি দিন রঙে চিহ্নিত — উপস্থিত, অনুপস্থিত, দেরি বা হাফ-ডে; সঙ্গে পুরো বছরের হিসাব।

  • ফলাফল ও মার্কশিট

    পরীক্ষা বেছে বিষয়ভিত্তিক নম্বর, গ্রেড, শতাংশ ও মেধাক্রম। মার্কশিট PDF হিসেবে ডাউনলোড বা শেয়ার করা যায়।

  • ক্লাস রুটিন

    সপ্তাহের রুটিন দিন ধরে, আর আজ ও আগামীকালের ক্লাস আলাদা করে।

  • ফি ও রসিদ

    মোট, পরিশোধিত ও বকেয়া ফি, ইনভয়েস আর পেমেন্টের ইতিহাস। প্রতিটি পেমেন্টের রসিদ PDF।

  • নোটিশ বোর্ড

    সাধারণ, পরীক্ষা, ছুটি ও ইভেন্ট — ধরন অনুযায়ী ফিল্টার করে পড়া যায়।

  • প্রোফাইল

    ছবি, ফোন, ঠিকানা, রক্তের গ্রুপসহ নিজের তথ্য হালনাগাদ আর পাসওয়ার্ড পরিবর্তন।

স্ক্রিনের নাম, নম্বর ও সময় উদাহরণ মাত্র।

দায়িত্ব অনুযায়ী

পরীক্ষা ও হিসাবের দায়িত্ব থাকলে, বাড়তি টুল

যে শিক্ষকের অ্যাকাউন্টে পরীক্ষক বা হিসাবরক্ষকের দায়িত্ব দেওয়া আছে, শুধু তাঁর অ্যাপেই এই টুলগুলো দেখা যায়।

পরীক্ষক

  • টার্ম, ক্লাস, সেকশন ও বিষয় বেছে নম্বর এন্ট্রি
  • ফলাফল তৈরি ও ক্লাসের ট্যাবুলেশন শিট
  • যেকোনো শিক্ষার্থীর মার্কশিট দেখা
  • পরীক্ষার হাজিরা নেওয়া ও তার রিপোর্ট
  • পরীক্ষার রুটিন ও গ্রেড স্কেল

হিসাবরক্ষক

  • ফি আদায়ের ইনভয়েস ও তার অবস্থা
  • ফি ক্যাটাগরি ও ফি স্ট্রাকচার
  • খরচের হিসাব
  • সব শিক্ষক-কর্মচারীর বেতন

হিসাবের টুলগুলো দেখার জন্য। পেমেন্ট জমা নেওয়া, টার্ম বা গ্রেড তৈরির মতো পরিবর্তন হয় ওয়েব ড্যাশবোর্ড থেকে।

সফটওয়্যারের সঙ্গে যুক্ত

ড্যাশবোর্ডে যা হয়, অ্যাপে তা সঙ্গে সঙ্গে

অ্যাপের আলাদা কোনো ডেটা নেই — এটি সেই একই সফটওয়্যারের জানালা। তাই কাউকে আলাদা করে কিছু তুলতে বা পাঠাতে হয় না।

শিক্ষক হাজিরা সেভ করলেন

অনুপস্থিত, দেরি বা হাফ-ডে হলে অভিভাবকের ফোনে নোটিফিকেশন।

অফিসে ফি জমা হলো

পেমেন্টের খবর অভিভাবকের কাছে, রসিদ জমা থাকে অ্যাপে।

ফলাফল প্রকাশ হলো

বিষয়ভিত্তিক নম্বর আর মার্কশিট অ্যাপেই, PDF সহ।

নোটিশ প্রকাশ হলো

যাদের জন্য পাঠানো, শুধু তাদের অ্যাপে — পুশ নোটিফিকেশন বিনা খরচে।

নোটিফিকেশনে ট্যাপ করলে সরাসরি সংশ্লিষ্ট স্ক্রিন খোলে — হাজিরা, ফলাফল, ফি বা নোটিশ।

সবার জন্য

প্রতিটি অ্যাকাউন্টে যা থাকে

পুশ নোটিফিকেশন

হাজিরা, ফলাফল, ফি ও নোটিশের খবর সঙ্গে সঙ্গে ফোনে — SMS-এর খরচ ছাড়াই।

PDF ডাউনলোড ও শেয়ার

মার্কশিট, ফি-র রসিদ আর পে-স্লিপ ফোনেই তৈরি হয় — সেভ করুন বা শেয়ার করুন।

নিরাপদ লগইন

প্রথমবার OTP দিয়ে যাচাই করে নিজের পাসওয়ার্ড। পাসওয়ার্ড ভুলে গেলেও OTP দিয়েই নতুন করা যায়।

শুধু নিজের তথ্য

শিক্ষার্থী নিজেরটা, অভিভাবক নিজের সন্তানেরটা, শিক্ষক নিজের ক্লাসেরটা — কেউ অন্যের তথ্য দেখেন না।

ডার্ক মোড ও পছন্দের রং

আলো বা অন্ধকার থিম, আর ১৮টি রঙের মধ্যে থেকে নিজের পছন্দেরটি।

প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ

সাহায্য পাতা থেকে প্রতিষ্ঠানের ফোন, ইমেইল বা হোয়াটসঅ্যাপে এক ট্যাপে।

যেভাবে শুরু

তিন ধাপে লগইন

  1. ১

    প্রতিষ্ঠান খুঁজুন

    নাম, EIIN বা এলাকা লিখে নিজের প্রতিষ্ঠান বেছে নিন। অ্যাপ সেটি মনে রাখে।

  2. ২

    লগইন করুন

    ফোন নম্বর বা স্টুডেন্ট আইডি, আর প্রতিষ্ঠানের দেওয়া পাসওয়ার্ড।

  3. ৩

    যাচাই করে নিজের পাসওয়ার্ড

    প্রথমবার নিবন্ধিত ফোনে আসা OTP দিয়ে যাচাই করে নিজের পাসওয়ার্ড দিন। শিক্ষার্থীর OTP যায় অভিভাবকের ফোনে।

অ্যাপটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য। ভর্তি, ফি জমা নেওয়া, পরীক্ষা তৈরির মতো অফিসের কাজ হয় ওয়েব ড্যাশবোর্ড থেকে। অ্যাপে অনলাইনে ফি পরিশোধের ব্যবস্থা নেই — ফি জমা হয় প্রতিষ্ঠানে, আর তার রসিদ চলে আসে অ্যাপে।

প্রশ্ন ও উত্তর

অ্যাপ নিয়ে যা জানতে চান

অ্যাপের জন্য কি আলাদা টাকা দিতে হয়?
না। মোবাইল অ্যাপ সব প্যাকেজের ভেতরেই — শিক্ষার্থী, অভিভাবক বা শিক্ষক, কারও জন্যই আলাদা করে কিনতে হয় না।
কোন ফোনে চলে?
এখন অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোনের জন্য।
লগইনের তথ্য কোথায় পাব?
প্রতিষ্ঠান সফটওয়্যারে আপনার অ্যাকাউন্ট তৈরি করে দেয়। ফোন নম্বর বা স্টুডেন্ট আইডি আর প্রতিষ্ঠানের দেওয়া পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন; প্রথমবার OTP দিয়ে যাচাই করে নিজের পাসওয়ার্ড সেট করবেন।
অ্যাপ থেকে কি ফি পরিশোধ করা যায়?
না। অ্যাপে মোট, পরিশোধিত ও বকেয়া ফি, ইনভয়েস আর রসিদ দেখা যায়; ফি জমা দিতে হয় প্রতিষ্ঠানে।
একাধিক সন্তান থাকলে কি আলাদা অ্যাকাউন্ট লাগবে?
না। এক অভিভাবক অ্যাকাউন্টেই সব সন্তান থাকে, অ্যাপের ভেতরেই এক ট্যাপে বদলানো যায়।
একজনের তথ্য কি অন্যজন দেখতে পারে?
না। শিক্ষার্থী শুধু নিজের, অভিভাবক শুধু নিজের সন্তানের, আর শিক্ষক শুধু যে ক্লাসগুলোর দায়িত্ব পেয়েছেন সেগুলোর তথ্য দেখেন।
প্রধান শিক্ষক বা অফিস স্টাফ কি অ্যাপ ব্যবহার করবেন?
অ্যাপটি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য। প্রতিষ্ঠান পরিচালনার কাজ — ভর্তি, ফি, পরীক্ষা তৈরি, রিপোর্ট — হয় ওয়েব ড্যাশবোর্ড থেকে।

আপনার প্রতিষ্ঠানে অ্যাপটি কেমন চলবে দেখবেন?

ফ্রি ডেমোতে আমরা দেখিয়ে দেব ড্যাশবোর্ডের একটি কাজ কীভাবে সঙ্গে সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক আর শিক্ষকের অ্যাপে পৌঁছে যায়।