বাছাইয়ের গাইড
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার: কী, কেন আর কীভাবে বাছাই করবেন
স্কুল ERP কেনার আগে যা জানা দরকার — কোন মডিউল লাগে, দাম কীভাবে ঠিক হয়, কোন প্রশ্নগুলো বিক্রেতাকে অবশ্যই করবেন আর সফটওয়্যারে যাওয়ার কাজটা ধাপে ধাপে কীভাবে হয়।
লিখেছে MedhaKit টিম ·
সংক্ষেপে উত্তর
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কী?
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার (স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম বা স্কুল ERP নামেও পরিচিত) হলো এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে স্কুলের ভর্তি, হাজিরা, পরীক্ষা ও ফলাফল, ফি আদায়, বেতন, সনদ, নোটিশ আর অভিভাবকের সঙ্গে যোগাযোগ এক জায়গা থেকে চালানো যায়। বাংলাদেশের স্কুলের জন্য ভালো সফটওয়্যার বাংলায় SMS ও নোটিশ, GPA-ভিত্তিক ফলাফল, অভিভাবকের মোবাইল অ্যাপ আর ডেটার পূর্ণ মালিকানা দেয়।
স্কুল ERP, স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম আর স্কুল সফটওয়্যার কি আলাদা?
না, তিনটা নামে একই জিনিস বোঝানো হয়। ERP (Enterprise Resource Planning) শব্দটা বড় প্রতিষ্ঠানের হিসাব-ব্যবস্থাপনা থেকে এসেছে; স্কুলের ক্ষেত্রে স্কুল ERP মানে স্কুলের সব বিভাগ এক সফটওয়্যারে। কিছু বিক্রেতা শুধু রেজাল্ট বা শুধু ফি-র আলাদা সফটওয়্যার বিক্রি করেন — সেগুলো পূর্ণ ERP নয়, কারণ তথ্য এক জায়গায় থাকে না।
- পূর্ণ সফটওয়্যারে একবার শিক্ষার্থী ভর্তি করলে সেই তথ্য হাজিরা, ফলাফল, ফি আর সনদে নিজে থেকে যায়
- আলাদা আলাদা সফটওয়্যারে একই তথ্য বারবার টাইপ করতে হয়
বাংলাদেশের একটা স্কুলে কোন কোন মডিউল লাগে
কিন্ডারগার্টেন থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় সব প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজ নিচের মডিউলগুলোতে পড়ে। কেনার আগে মিলিয়ে নিন, এর কোনোটার জন্য আলাদা টাকা চাওয়া হচ্ছে কি না।
- ভর্তি ও শিক্ষার্থী: অনলাইন ভর্তি, প্রোফাইল, Excel ইমপোর্ট, শ্রেণি উত্তরণ
- শিক্ষক, স্টাফ ও পরিচালনা কমিটি, ছুটির আবেদন
- একাডেমিক: শিক্ষাবর্ষ, শ্রেণি-সেকশন, বিষয়, ক্লাস রুটিন
- হাজিরা: শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফ
- পরীক্ষা ও ফলাফল: নম্বর এন্ট্রি, GPA, মেধাক্রম, মার্কশিট
- ফি ও হিসাব: আদায়, রসিদ, বকেয়া, মওকুফ, খরচ, বেতন
- সনদ ও কার্ড: আইডি কার্ড, প্রবেশপত্র, প্রশংসাপত্র, ছাড়পত্র
- যোগাযোগ: নোটিশ, SMS, অ্যাপ নোটিফিকেশন
- রিপোর্ট, অভিভাবক-শিক্ষকের পোর্টাল ও মোবাইল অ্যাপ, ইউজার রোল ও লগ
কেনার আগে যে ১০টি বিষয় অবশ্যই যাচাই করবেন
ডেমো দেখার সময় নিচের প্রশ্নগুলো সরাসরি করুন। উত্তর অস্পষ্ট হলে সেটাই একটা উত্তর।
- ডেটার মালিক কে? সার্ভিস বন্ধ করলে পুরো ডেটা কি ফেরত পাওয়া যাবে?
- দাম কিসের ওপর ঠিক হয় — শিক্ষার্থী সংখ্যা, মডিউল, নাকি শিক্ষক অ্যাকাউন্ট? কোনো লুকানো খরচ আছে?
- শিক্ষক অ্যাকাউন্টের সংখ্যা কি সীমিত?
- SMS কার অ্যাকাউন্ট থেকে যায়, আর প্রতি SMS-এর রেট কে ঠিক করে?
- আপনার স্কুলের গ্রেডিং নিয়ম আর GPA পদ্ধতি বসানো যায় কি না
- অভিভাবকের জন্য মোবাইল অ্যাপ আছে কি না, আর সেটা আলাদা দামে কি না
- কে কোন তথ্য দেখবে ও বদলাবে তা ঠিক করার রোল, আর পরিবর্তনের লগ আছে কি না
- ভুলে মোছা তথ্য ফেরত আনা যায় কি না
- পুরোনো ডেটা তোলা আর শিক্ষকদের ট্রেনিং কে করবে
- প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে নোটিশ ও ফলাফল যুক্ত হয় কি না
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারের দাম কীভাবে ঠিক হয়
বাংলাদেশে বেশির ভাগ ক্লাউড স্কুল সফটওয়্যার মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশনে চলে। দাম সাধারণত শিক্ষার্থী সংখ্যার সঙ্গে বাড়ে; কোথাও মডিউল ধরে আলাদা দাম, কোথাও সেটআপ ফি আলাদা। তুলনা করার সময় শুধু মাসিক দাম নয়, এক বছরে মোট কত খরচ হবে সেটা হিসাব করুন — SMS, অ্যাপ, ওয়েবসাইট আর সেটআপ ধরে।
- MedhaKit-এ দাম শুধু শিক্ষার্থী সংখ্যার ওপর ঠিক হয়; সব মডিউল, আনলিমিটেড শিক্ষক অ্যাকাউন্ট আর মোবাইল অ্যাপ প্রতিটি প্যাকেজে থাকে
- লম্বা মেয়াদে নিলে ছাড় থাকে; বর্তমান দাম /plans পেজে দেখুন
ক্লাউড না অফলাইন সফটওয়্যার? MedhaKit কেন পুরোপুরি ক্লাউড
অফলাইন (কম্পিউটারে ইনস্টল করা) সফটওয়্যারে ডেটা থাকে এক কম্পিউটারে; কম্পিউটার নষ্ট হলে ডেটা ঝুঁকিতে, আর অভিভাবক বা শিক্ষক বাসা থেকে কিছু দেখতে পান না। ক্লাউড সফটওয়্যারে ইন্টারনেট লাগে, কিন্তু অধ্যক্ষ, শিক্ষক আর অভিভাবক যেকোনো জায়গা থেকে নিজের অংশ দেখতে পারেন এবং ব্যাকআপ নিয়ে আলাদা চিন্তা করতে হয় না।
- MedhaKit পুরোপুরি ক্লাউড-ভিত্তিক; কম্পিউটারে ইনস্টল করার কিছু নেই, আর অফলাইন মোড নেই
- তাই অফিসে কাজ করতে ইন্টারনেট সংযোগ লাগবে — মোবাইল ডেটাতেও চলে
- স্মার্টফোন নেই এমন অভিভাবকের কাছে খবর যায় SMS-এ
খাতা থেকে সফটওয়্যারে যাওয়ার ৫ ধাপ
ডেমো দেখুন
নিজের স্কুলের একটা আসল কাজ — যেমন একটা পরীক্ষার ফলাফল — ডেমোতে করে দেখতে বলুন।
প্যাকেজ বাছুন
শিক্ষার্থী সংখ্যা অনুযায়ী প্যাকেজ নিন; এক বছরের মোট খরচ মিলিয়ে নিন।
কাঠামো সাজান
শিক্ষাবর্ষ, শ্রেণি-সেকশন, বিষয়, ফি কাঠামো আর গ্রেডিং নিয়ম একবার বসান।
ডেটা তুলুন
শিক্ষার্থী ও শিক্ষকের তালিকা Excel থেকে ইমপোর্ট করুন।
ট্রেনিং ও চালু
অফিস আর শিক্ষকদের ট্রেনিং দিয়ে প্রথমে হাজিরা আর ফি দিয়ে শুরু করুন।
সাধারণ জিজ্ঞাসা
বাংলাদেশের সেরা স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনটি?
সব স্কুলের জন্য একটা 'সেরা' নেই। আপনার স্কুলের জন্য সেরা সেটাই, যেটা আপনার সব দৈনিক কাজ এক জায়গায় করে, ডেটার মালিকানা আপনাকে দেয়, দাম স্বচ্ছ রাখে আর শিক্ষকরা সহজে চালাতে পারেন। ওপরের ১০টি প্রশ্ন দিয়ে যেকোনো সফটওয়্যার যাচাই করুন, MedhaKit সহ।
ছোট কিন্ডারগার্টেনের জন্যও কি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার দরকার?
শিক্ষার্থী কম হলেও ফি, হাজিরা আর অভিভাবকের সঙ্গে যোগাযোগের কাজ একই রকম থাকে। শিক্ষার্থী সংখ্যা ধরে দাম হলে ছোট প্রতিষ্ঠানের খরচও কম হয়।
স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার চালাতে কি কম্পিউটারে দক্ষ হতে হয়?
না। যিনি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ চালাতে পারেন, তিনি একটু ট্রেনিংয়ে হাজিরা নেওয়া বা নম্বর এন্ট্রি করতে পারেন। কেনার আগে জেনে নিন ট্রেনিং কে দেবে।
স্কুল ERP-এর পূর্ণরূপ কী?
ERP-এর পূর্ণরূপ Enterprise Resource Planning। স্কুল ERP মানে এমন একটি সফটওয়্যার যেখানে স্কুলের ভর্তি, হাজিরা, পরীক্ষা, ফি, বেতন আর যোগাযোগের সব তথ্য এক জায়গায় থাকে এবং এক বিভাগের তথ্য আরেক বিভাগে নিজে থেকে কাজে লাগে।
ফ্রি স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করা কি ঠিক?
ফ্রি ডাউনলোড বা অফলাইন সফটওয়্যারে সাধারণত সাপোর্ট, হালনাগাদ আর ব্যাকআপ থাকে না, আর শিক্ষার্থীদের তথ্য একটা কম্পিউটারে ঝুঁকিতে থাকে। কেনার আগে বিনা খরচে যাচাই করতে চাইলে ফ্রি ডেমো দেখুন; MedhaKit-এ ফ্রি ডেমো আর ৭ দিনের মানি-ব্যাক আছে।
MedhaKit কোন কোন প্রতিষ্ঠানের জন্য?
কিন্ডারগার্টেন, প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের জন্য। শ্রেণি, সেকশন, বিষয় আর গ্রেডিং প্রতিষ্ঠানের নিজের নিয়মে সাজানো যায়।
বাছাইয়ের গাইড
১০টি প্রশ্ন নিয়ে MedhaKit-এর ডেমো দেখুন
ওপরের তালিকাটা সঙ্গে রাখুন — ফ্রি ডেমোতে প্রতিটি প্রশ্নের উত্তর সফটওয়্যারে করে দেখানো হবে।

